গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতিসহ ৭ জনকে কুপিয়েছে প্রতিপক্ষরা ।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১৯, ২০১৮

গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতিসহ ৭ জনকে কুপিয়েছে প্রতিপক্ষরা ।।

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুরের গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান হবি সহ ৭ জনকে কুপিয়েছে প্রতিপক্ষরা।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলার বামুন্দী পশুহাট এলাকার এ ঘটনা ঘটে। গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান হবি’র ছেলে সজল জানান,বামুন্দী নিশিপুর পশু হাটে আসা স্যালো ইঞ্জিন চালিত নছিমন থেকে অবৈধ ভাবে চাঁদা উত্তোলন করে আসছিলো ছাতিয়ান গ্রামের ফিরোজ হোসেন,মিজানুর রহমান সহ তাদের সহযোগীরা। হাট মালিক সহ তার পিতা গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান হবি অবৈধ ভাবে চাঁদা উত্তোলনে বাধা প্রধান করেন। এসময় ছাতিয়ান গ্রামের ফিরোজ হোসেন ও মিজানুর রহমানের নেতৃত্বে তাদের কয়েকজন সহযোগী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান হবি,জয়নাল আবেদীন,আব্দুর রাজ্জাক,ইমানুর রহমান,আব্দুল জলিল,শোভন ও সোহান কে কুপিয়ে আহত করে। গাংনী উপজেলা শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান হবি ও জয়নাল আবেদীনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান,বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের জন্য এজাহার দিয়েছে। এজাহার টি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

Post Top Ad

Responsive Ads Here