![]() |
| মিছিলের ছবি,নিচে ডানে ইউএনও |
চরভদ্রাসন প্রতিনিধিঃ-ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা নিবার্হী অফিসার মোসাঃ কামরুন নাহারের অপসারনের দাবীতে এক বিক্ষোভ মিছিল করা হয়।উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: কাউছার এর নেতৃত্বে হাজার হাজার লোক নিয়ে মিছিলটি চরভদ্রাসন উপজেলা আওয়মীলীগের কার্যালয় থেকে শুরু করে সদর বাজার ও উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন করে উপজেরা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে আগামী রোববার বিভাগীয় কমিশনারের বরাবর একটি অভিযোগ পত্র প্রেরুন করা হবে বলে একটি স্মারকলিপি সংগ্রহ করা হয়।
ইউএনওর বিভিন্ন অপকর্মের স্লোগানে মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক কাশেম ফকির ,সদস্য শিকদার আবুল বাশার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খোকন মেল্যা,সাংগঠনিক সম্পাদক মাছুদ ফকির,সেচ্ছাসেবকলীগের সামছ’,মহিলা আওয়ামীলীগের রওশনারা,হাচিনা ও ছাত্রলীগের রুবেল হোসেন,মিজান শিকদার প্রমূখ।উপজেলা আওয়ামীলীগের সকল সদস্যগন ও স্বাধীনতাবাদি সকল সর্বসাধারন উপজেলা নির্বাহী অফিসারের দ্রুত অপসারেনের দাবী করেন।
এ ব্যাপারে এই প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে ফোন রিসিভ করেনি।
এ ব্যাপারে এই প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে ফোন রিসিভ করেনি।


