মেহের আমজাদ, মেহেরপুর-মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করাসহ বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে গ্রামবাসী।
গতকাল শনিবার দুপুরের দিকে এ কর্মসূচি পালন করে। ইউপি সদস্য ছানোয়ার হোসেনের নেতৃত্বে এদিন দুপুরের দিকে হরিরামপুর গ্রামের প্রধান সড়কের উপর টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করে রাখে। এ সময় সেখানে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান শিক্ষক নুরুল ইসলামের বদলির দাবিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সেখানে মানববন্ধন করে। ইউপি সদস্য সানোয়ার হোসেনসহ স্থানীদের মধ্যে আব্দুল হামিদ,আব্দুল কুদ্দুস, টোকন আলি তসেদুল ইসলাম,শাহজামাল,আব্দুল মান্নান প্রমুখ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

