মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৩নং আলফাডাঙ্গা ইউনিয়নের সাদা মনের মানুষ ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাচান (আহাদ)।ছোট বেলা থেকেই আহাদুল হাচান (আহাদ) ছিলেন অদম্য মেধাবী একজন ছাত্র,বাল্যকাল থেকেই সাহিত্য,খেলা ধুলা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
শত ব্যস্ততার মাঝেও এলাকার গরীব,দুঃখী,অসহায় মানুষের পাশে থাকেন।অর্থ,মেধা,শ্রম দিয়ে মানুষকে সাহায্য সহযোগীতা করেন।সমাজ সেবায় অগ্রনী ভূমিকা পালন করায় এলাকার সাধারন মানুষ,সহপাঠী,তরুন ও যুব সমাজ ইউপি চেয়ারম্যান নির্বাচন করার প্রস্তাব করলে তিনি ১৯৯৭ সালে প্রথম ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করেন, নির্বাচনে বিপুল পরিমানে ভোট পেয়ে ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।পরবর্তীতে দ্বিতীয়বার ২০১১সালে পুণরায় চেয়ারম্যান নির্বাচিত হন।বার বার জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আহাদুল হাচান (আহাদ) আবারও ২৮শে ডিসেম্বর ২০১৭ সালে চেয়ারম্যান নির্বাচিত হোন।
সরেজমিনে জানা যায়,আলফাডাঙ্গা ইউনিয়নের দায়িত্ব নেওয়ার পর হতে ইউনিয়নের উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখে সাধারন মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে।রাস্তা ঘাটের উন্নয়ন,বয়স্ক ভাতা প্রদান,বিভিন্ন প্রকল্পের ব্যস্তবায়ন উন্নয়নমুখী প্রকল্প সমূহ দায়িত্বশীল ভাবে ব্যস্তবায়ন করে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছে।আলফাডাঙ্গা উপজেলার আলোকিত মুখ হিসাবে পরিচিত এ মানুষটি নিজের সাফল্যের কারনে বিভিন্ন সংগঠন কর্তৃক নানা ভাবে প্রশংসিত হয়েছেন।উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অসংখ্য মসজিদ,মাদ্রাসা,স্কুল-কলেজে,এতি মখানা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম পৃষ্টপোষক সমাজসেবী আহাদুল হাচান (আহাদ)।ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত ভদ্র ,সদাহাস্যজ্জল সাদামনের মানুষ।ছিমছাম ও সদাহাস্য উজ্জ্বল মাটির মানুষ হয়ে ৩নং আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান নির্বাচনে নির্বাচিত হয়ে মানব সেবায় নিজেকে উজাড় করে দিয়ে প্রমান করেছেন ইচ্ছে থাকলে ভাল কাজ করা সম্ভব।হাজারো সমস্যার মধ্যেও বিগত সময় থেকে চলতি সময়ে পরিচ্ছন্ন জীবন যাপনের মধ্যে নিজেকে মানব সেবায় বিলিয়ে দিয়ে আলফাডাঙ্গা উপজেলার একজন সাদা মনের মানুষ হওয়ায় বাসনা নিয়ে এগিয়ে চলছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান,এলাকায় নানান সমস্যা নিয়ে সাধারন মানুষের পাশে থেকে সমাজ সেবার কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।সত্যিকার অর্থে একজন ভাল ও সুন্দর মনের মানুষ।তার কাজে কর্মে বেশ সচেতন ও দক্ষতার পরিচয় দিয়ে একজন সফল চেয়ারম্যান হিসাবে সুপরিচিতি পাচ্ছেন।
এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলার প্রবীণরা জানান,আহাদ চেয়ারম্যানের পরিবার ইউনিয়নবাসীকে পঞ্চাশ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে।তার বাবা মরহুম আবু বক্কার মিয়া সুনামের সাথে ৩২বছর দায়িত্ব পালন করেছেন।তিনি সেই পরিবারের সন্তান হয়ে বাল্যকাল থেকেই সবাজসেবার শিক্ষা অর্জন করেছেন।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান আহাদুল হাচান (আহাদ) জানান,আমি সমাজের একজন সেবক হয়ে সকলের জন্য কাজ করে যাওয়াই আমার মনের বাসনা।আর্তমানবতার সেবাই ইউপি চেয়ারম্যান আহাদুল হাচান আহাদের পথ চলা

