দেশের
বিভিন্ন স্থানে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। সকালে শেরপুরে আলাদা
বজ্রপাতের ঘটনায় স্কুলছাত্রীসহ চার জন নিহত হয়। এদিকে হবিগঞ্জের বানিয়াচং
উপজেলার দৌলতপুরে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
অন্যদিকে
নেত্রকোনা সদরের আমলি মধুপুর, কেশবপুর, বাজে আমলি ও কাঞ্চনপুর গ্রামে
কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ ও বহু গাছপালা উপড়ে গেছে।
এছাড়া ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে প্রায় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্থ
হয়েছে।

