ভুঞাপুরে ৩০০ বছরের পুরনো বাজার দখল করে দেয়াল নির্মাণের চেষ্টা ।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৬, ২০১৮

ভুঞাপুরে ৩০০ বছরের পুরনো বাজার দখল করে দেয়াল নির্মাণের চেষ্টা ।। SHOMOY SANGBAD

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুরে বাজারের জায়গায় স্কুলের দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাজারের সভাপতি দেয়াল নির্মাণ বন্ধের দাবিতে সুপ্রিমকোটের আইনজীবী এডভোকেট ফয়সাল হাসান আরিফের মাধ্যমে ডিমান্ড অব জাষ্টিস নোটিশ পাঠিয়েছেন। নোটিশে টাঙ্গাইলের ডিসি, এস পি, ভ‚ঞাপুরের ইউ এন ও , এসিল্যান্ড ও কাগমারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিবাদী করা হয়েছে। বিভিন্ন আবেদন - নিবেদনের পরও দেয়াল নির্মাণ বন্ধ না হওয়ায় এলায় অসন্তোষ বিরাজ করছে।
তথ্যানুসন্ধানে  জানা যায়, টাঙ্গাইল জেলার ভ‚ঞাপুর উপজেলার ঐতিহ্যবাহী ৩০০ বছরের পুরনো কাগমারীপাড়া বাজারের জমিতে কাগমারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা দেয়াল নির্মাণের জন্য প্রস্তুতি গ্রহন করে। এদিকে স্থানীয় লোকজন, স্থানীয় বাজার কমিটি  তাদের জমিতে দেয়াল নির্মাণের বিরোধিতা করে। সে মোতাবেক স্থানীয় দেড় শতাধিক লোকজনের স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা চেয়ারম্যান বরাবর পেশ করেন। তাতে দেয়াল নির্মাণ বন্ধ না হওয়ায়  স্থানীয় সমাজসেবী  ফেমিলি তালুকদার তার নিজস্ব ভ‚মিতে স্কুলের দেয়াল নির্মাণ বন্ধ করার জন্য আদালতে আবেদন করলে আদালত ১৪৪ ধারা জারি করেন। সর্বশেষ কাগমারীপাড়া বাজার সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বাজারের জায়গায় দেয়াল নির্মাণ বন্ধের দাবিতে গত ১৬ মে টাঙ্গাইলের ডিসি বরাবর লিখিত আবেদন করেন। আবেদনে বলা হয় টাঙ্গাইল জেলার ভ‚ঞাপুর উপজেলার কাগমারী শিয়ালকোল মৌজার বি.আর.এ খতিয়ান নং ০১ এর ৪৮০ ও ৪৮১ নং দাগে এবং বি.আর.এস. ১/১ নং খতিয়ানে ৪৮১ ও ৪৮২ নং দাগে মোট ১.৬২ একর জমি বাংলাদেশ সরকারের নামে রেকর্ডভ‚ক্ত হয়ে লিপিবদ্ধ আছে। উক্ত ২টি খতিয়ানে ৬শতাংশ জমি স্কুল অর্থাৎ কাগমারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১.২০ একর জমি  খেলার মাঠ এবং ৩৬ শতাংশ জমি হাট এর নামে লিপিবদ্ধ  থাকলেও মূলত ৩৪ শতাংশ জমির উপর উক্ত কাগমারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮ শতাংশ জমির উপর ব্যক্তিমালিকানাধীন ফেমিলি তালুকদারের একটি বাড়ী ব্যতীত বাকী ১.২০ একর জমিতে ব্রিটিশ আমল থেকে কাগমারীপাড়া বাজার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু এই বাজারটিকে ধ্বংস করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে আসছে। বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের মাঝখান দিয়ে বাজারের জমিতে অবৈধভাবে দেয়াল নির্মাণ হলে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বাজারটি ধ্বংস হয়ে গেলে শতশত ব্যবসায়ী, শ্রমিক, দোকান মালিকগণ বিপুল ক্ষতির সম্মুখীন হবেন। টাঙ্গাইলের ডিসি কোন ব্যবস্থা না নেওয়ায় উক্ত বাজারের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ গত ২০মে দেয়াল নির্মাণ বন্ধের দাবিতে সুপ্রিমকোটের আইনজীবী এডভোকেট ফয়সাল হাসান আরিফের মাধ্যমে ডিমান্ড অব জাষ্টিস নোটিশ পাঠিয়েছেন। নোটিশে টাঙ্গাইলের ডিসি, এস পি, ভ‚ঞাপুরের ইউ এন ও , এসিল্যান্ড ও কাগমারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিবাদী করা হয়েছে। অপরদিকে উক্ত স্কুলের সাথে ৫ শতাংশ জমির উপর একটি মন্দির রয়েছে। দেয়াল নির্মাণ হলে উক্ত হিন্দুধর্মাবলম্বীদের  তাদের ধর্মীয় উপাসনা করতে ব্যঘাত ঘটবে বলে তারা জানিয়েছেন। এব্যপারে টাঙ্গাইল জেলা মন্দির রক্ষা কমিটির পক্ষ থেকে সন্তোষ দত্ত টাঙ্গাইল ডিসির কাছে লিখিত আবেদনে দেয়াল নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন।
এব্যাপারে ভ‚ঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ সাংবাদিকদের জানিয়েছেন,“ ডিমান্ড অব জাষ্টিস নোটিশ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”বাজার বনিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ জানিয়েছেন, “ সুবিচার চেয়ে অনেক জায়গায় আবেদন করেও ফল পাইনি। সবশেষে ডিমান্ড অব জাষ্টিস নোটিশ পাঠিয়েছি। জনস্বার্থে দেয়াল নির্মাণ বন্ধ করা উচিত।

Post Top Ad

Responsive Ads Here