মেহের আমজাদ,মেহেরপুর-
আগামি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মেহেরপুর জেলা কৃষকলীগের উদ্দ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা কৃষকলীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা কৃষকলীগের সভাপতি মহাবুব-উল আলম শান্তির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,সহ-সভাপতি হাসেম আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরীফউদ্দীন নিকুল,জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন,আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল বারী,সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস,মোনাখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আসকার আলী, সাধারণ সম্পাদক মোঃ আইলউদ্দীন,বুড়িপোতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
