রাজশাহীতে বাস চাপায় প্রাণ গেল দুজনের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৫, ২০১৮

রাজশাহীতে বাস চাপায় প্রাণ গেল দুজনের

সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ
আজ সকালে  রাজশাহীর নওদাপাড়া বাজারে বাস চাপায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।


এ বিষয়ে পুলিশ  জানায়, রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয় এবং ঘটনাস্থলেই দুই জন নিহত হন।
 এ সময় আহত হন পাঁচজন। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করে। এ সময় তারা একটি বাস ও একটি ট্রাকে ভাংচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Post Top Ad

Responsive Ads Here