সিংড়ায় নৌকাডুবিতে দিনমজুরের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১২, ২০১৮

সিংড়ায় নৌকাডুবিতে দিনমজুরের মৃত্যু

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধিনাটোরের সিংড়ায় নৌকাডুবিতে আবুল শাহ (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

 নিহত আবুল শাহ উপজেলার রাখালগাছা গ্রামের মৃত হাসান শাহের পুত্র। জানা যায়, শনিবার বিকেলে উপজেলার শৈলমারীতে নৌকা পারাপারের সময় নৌকা ডুবে যায়। সেখানে দিনমজুর আবুল শাহ নিখোঁজ হয়, অনেক খুঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে রবিবার সকালে ডুবুরিরা এসে তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নাজমুল হক জানান, শনিবারে নিখোঁজ হওয়ার পর রবিবারে তার লাশ উদ্ধার করা হয়েছে। জানাযা শেষে লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি খুব মর্মাহত।


Post Top Ad

Responsive Ads Here