যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ফেনসিডিল সহ আপক-১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৪, ২০১৮

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ফেনসিডিল সহ আপক-১

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল সহ এক জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুুধবার সকাল ১১ টার দিকে অগ্রভুলোট বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন গোগা বটতলায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেন্সিডিল সহ মোছাঃ আকলিমা বেগম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটক আকলিমা যশোরের চাচড়া রাইপাড়া গ্রামের আব্দুর রহিম এর স্ত্রী। আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। 

অপর দিকে পুটখালী বিওপি’র টহল দল সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী জেলে পাড়া মতলবের মোড় এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহবশত একটি মোটর ভ্যানকে ধাওয়া করলে ভ্যান চালক এবং উপবিষ্ট একজন ব্যাক্তি ভ্যানটি ফেলে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ভ্যানে পাটাতনের নীচ থেকে ১৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বুধবার সকালে পৃথক দুটি অভিযানে এই সব মাদক ও একজন মাদক ব্যবসায়ীকে আটক বিষয়টি নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here