টাঙ্গাইলে জেলা বিএনপির গণ অনশন কর্মসূচী পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০২, ২০১৮

টাঙ্গাইলে জেলা বিএনপির গণ অনশন কর্মসূচী পালন

হাফিজুর রহমান.-কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়  রায়ের প্রতিবাদে গণ অনশন কর্মসূচী পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে ঘন্ট্যাবাপী এ কর্মসূচি পালন করেন জেলার নেতাকর্মীরা। গণ অনশন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রচার সম্পাদক একেএম মনিরুল হকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম প্রমূখ।
এসময় জেলা বিএনপি, শহর বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, তাঁতীদলসহ অনান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণ অনশনে বক্তারা বলেন, অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাদন্ড দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য এ রায় দিয়েছে। আমরা এ রায়ের প্রতিবাদ জানাই। সরকার চায় বেগম খালেদা জিয়া যেন নির্বাচন না করতে পারে। আর খালেদা জিয়া নির্বাচন না করতে পারলে আমরা এ দেশে কোন নির্বাচন হতে দিবো না।

Post Top Ad

Responsive Ads Here