চরভদ্রাসনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৮, ২০১৮

চরভদ্রাসনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

চরভদ্রাসন প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ওকাপ এনজিও প্রতিষ্ঠান মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসী দবিস-২০১৮ ইং পালন করেন।

 এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেইন সড়ক ঘুরে এসে উপজেলা সম্মেলন কক্ষ্যে এক আলোচনা সভা করেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    সভাটির সার্বিক পরিচালনা করেন ওকাপ এনজিও কর্মী সাব্বিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আবদুস সবুর কাজল, নির্যাতনের শিকার বিদেশ ফেরত ফহিমা আক্তার, শেফালী বেগম ও বিথি আক্তার প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here