ফরিদপুর প্রতিনিধি :
নওগাঁ থেকে ফরিদপুরে দিন মজুরী করতে এসে নিখোঁজ হয়েছে মো. ময়েন উদ্দিন(৫২) নামে এক ব্যাক্তি। গত ৭ দিন যাবত তিনি নিখোঁজ রয়েছেন। বন্ধ রয়েছে তার মোবাইল নম্বরটিও। এই ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রী করেছেন তার ছোট ভাই আঃ রশিদ।
নিখোজ ওই ব্যাক্তির বাড়ি নওগা জেলার পতিœতলা উপজেলার খানদই গ্রামে। তার বাবার নাম মৃত মোজাফফর হোসেন। নিখোজ ময়েন উদ্দিনের স্ত্রী ও দুইটি কন্যা সন্তান রয়েছে।
নিখোঁজ ময়েন উদ্দিনের ছোট ভাই আঃ রশিদ জানান, প্রায় ১ মাস আগে দিন মজুর বিক্রি করতে নওগা থেকে ফরিদপুরে আসে তার ভাই। শ্রম বিক্রি থেকে আয় করা টাকা কয়েকদিন পর পর বিকাশ করে বাড়ি পাঠাতো, আর সে ফরিদপুরে ভাসমান অবস্থায় থাকতো। কিন্তু গত ১৫ অক্টোবর থেকে ৭ দিন ধরে তার কোন খোজ আমরা পাচ্ছি নাহ। তার মোবাইল নম্বরটাও বন্ধ। খোজাখুজি শেষে ফরিদপুর কোতয়ালী থানায় গেলে পুলিশের পরামর্শে একটি সাধরাণ ডায়রী করেছি।
কোন সহৃদবান ব্যাক্তি তার খোজ পেলে তার পরিবারকে (মোবাইল নম্বর ০১৭০৮৭০৩২৫১) অথবা ফরিদপুর কোতয়ালী থানা পুলিশকে জানানো অনুরোধ করা হয়েছে।

