শিশুর কান-লিঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৪, ২০১৯

শিশুর কান-লিঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা

সময় সংবাদ ডেস্ক//
সুনামগঞ্জের দিরাইয়ে এক শিশুকে নৃশংসভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। তুহিন মিয়া নামের ৫ বছর বয়সী শিশুটির লিঙ্গ ও কান কেটে হত্যার পর পেটে ছুরি ঢুকিয়ে গলায় রশি দিয়ে ঝুলিয়ে যায় তারা। 

আজ ১৪ অক্টোবর, সোমবার ভোরে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রাম থেকে তুহিনের লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের আব্দুল বাছিরের ছেলে।



স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা তুহিনের কান-লিঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করে। এরপর হত্যার কাজে ব্যবহৃত দুটি ছুরি তার পেটে ঢুকিয়ে গলায় রশি প্যাঁচিয়ে গাছে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে, পাঁচ বছর বয়সী এ শিশুটির সঙ্গে এমন নির্মমতায় হতভম্ব হয়ে গেছে গ্রামবাসী। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।


Post Top Ad

Responsive Ads Here