মেহেরপুরের কাজলা নদী পুনঃখননের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৮, ২০১৯

মেহেরপুরের কাজলা নদী পুনঃখননের উদ্বোধন


মেহের আমজাদ, মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট্ট নদী,খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় মেহেরপুর সদর উপজেলার কাজলা নদী পুনঃখননের উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের  বলিয়ারপুর গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত কাজলা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি নামফলক উন্মোচন করে কাজলা নদী পুনঃখননের উদ্বোধন করেন। নামফলক উন্মোচন শেষে এ সময় সেখানে মোনাজাত করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলী,পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদ উদ্দিন চৌধুরী,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি‘র সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রায় ২০ কোটি টাকা ব্যায়ে ১০ কিলোমিটার কাজলা নদীর পুনঃখনন করা হবে বলে জানা গেছে।

Post Top Ad

Responsive Ads Here