জেনারেল সোলাইমানির ইতিহাস, যে কারণে তাঁকে ভয় পেত যুক্তরাষ্ট্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ০৩, ২০২০

জেনারেল সোলাইমানির ইতিহাস, যে কারণে তাঁকে ভয় পেত যুক্তরাষ্ট্র

সময় সংবাদ ডেস্ক//
মার্কিন বিমান হামলায় নিহত আইআরজিসির কুদস ব্রিগেডের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি ১৯৫৭ সালে ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরের উপকণ্ঠে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামি বিপ্লবের পর আইআরজিসিতে যোগদান করেন। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধে জেনারেল সোলাইমানি কেরমানের ৪১ ‘সারুল্লাহ’ ডিভিশনের নেতৃত্ব দেন।

যুদ্ধ শেষ হওয়ার পর তিনি ইরানের পূর্ব সীমান্তে মাদক চোরাচালান ও সন্ত্রাসবিরোধী অভিযানে কমান্ডারের দায়িত্ব পালন করেন। ওই অভিযানে তিনি মাদক চোরাকারবারি ও সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করার মাধ্যমে ইরানের পূর্ব সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি ঘটান। ১৯৯৭ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে আইআরজিসির কুদস বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেন। সে সময় ইরানের পূর্ব সীমান্তে উগ্র গোষ্ঠী তালেবান যে হুমকি সৃষ্টি করেছিল তার অবসান ঘটাতে সক্ষম হন তিনি।



২০১১ সালের ২৪ জানুয়ারি কাসেম সোলাইমানি মেজর জেনারেল পদে উন্নীত হন। এ সময় ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএস ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং ভয়াবহ সব অপরাধযজ্ঞ সংঘটিত করে। জেনারেল সোলাইমানি কুদস বাহিনীর কমান্ডার হিসেবে এ সময় এই জঙ্গি গোষ্ঠীকে দমনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রায় ছয় বছরের প্রচেষ্টার পর ২০১৭ সালের ২১ নভেম্বর তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে লেখা এক চিঠিতে আইএসের খেলাফতের পতন হওয়ার সংবাদ প্রদান করেন। তাঁর এইসব সাফল্যের কারণেই যুক্তরাষ্ট্র ভীত হয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্র ভাবতে শুরু করল, জানারেল সোলাইমানি বেঁচে থাকলে ইরানকে চাপে রাখা আর সম্ভব নয়।

Post Top Ad

Responsive Ads Here