ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২২, ২০২০

ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের উত্তরপাড়া গনি খাঁর মোড় এলাকায় একদল কিশোরদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এসময় মারামারি ঢেকাতে এসে মুনছুর মোল্লা(৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যায়। সে ওই এলাকার মৃত নাছিম মোল্লার পুত্র। গতকাল বিকেলের দিকে এই ঘটনা ঘটে।    

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে উপজেলার দাদপুর ইউনিয়নের উত্তরপাড়া গনি খাঁর মোড় এলাকায় একদল কিশোরদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় মোল্লা পরিবার ও খাঁ পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মারামারি ঢেকাতে এসে মোল্লা পরিবারের মুনছুর মোল্লা(৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টায় মারা যায়। পরে কোতয়ালী থানা পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ ঘটনায় একটি হত্যা মামলা নেয়া হবে পুলিশ জানিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানায়।



Post Top Ad

Responsive Ads Here