নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে পিটিয়ে-শ্বাসরোধে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২০

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে পিটিয়ে-শ্বাসরোধে হত্যা


সময় সংবাদ ডেস্ক//
নারায়ণগঞ্জ আড়াইহাজারে শিল্পী আক্তার নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে উপজেলার দুপ্তারা ইউপির সত্যবান্দি ভূঁইয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিল্পী আক্তার জেলার সোনারগাঁও উপজেলার মহজমপুর উত্তর কাজীপাড়ার আব্দুল লতিফের মেয়ে।

শিল্পীর শ্বশুরবাড়ি সত্যবান্দি গ্রামে। তিনি দুই সন্তানের মা ছিলেন। তবে স্বামী-স্ত্রীর বনিবনা ছিল না। এরইমধ্যে স্বামী সুমনও মারা যান। পরে বাবার বাড়ি থেকে একটি গার্মেন্টসে কাজ করতেন শিল্পী।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, সোমবার দুপুরে গার্মেন্টস থেকে সত্যবান্দি গ্রামে আসেন শিল্পী। সারাদিন তিনি ঘোরাফেরা করেন। রাতে একই গ্রামে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিল্পী আক্তারকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Post Top Ad

Responsive Ads Here