একদিনে শনাক্ত প্রায় দুই লাখ, মৃত্যু ৩৭৩১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২০

একদিনে শনাক্ত প্রায় দুই লাখ, মৃত্যু ৩৭৩১

সময় সংবাদ ডেস্ক//
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা ফের দুই লাখ ছুঁই-ছুঁই। গত ২৪ ঘণ্টায় এক লাখ ৯৬ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন তিন হাজার ৭৩১ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৫২৫ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ৭৬০ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৭৬ লাখ ৯৬ হাজার ৩৮১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ ৭৭০ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ২১ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার।

এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। ৫৪০ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ২৩ হাজারের বেশি। নতুন ২৮ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে নয় লাখ ৭ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ এখনো বাড়ছে।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৪৬৫ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৩৮ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ৩৪ লাখ ৭৯ হাজারের বেশি সংক্রমিত।

মেক্সিকোতে গত একদিনে মারা গেছেন ২৭৬ জন। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে ৩৫ হাজারের বেশি প্রাণ গেল। এদিকে ইরানে গত ২৪ ঘণ্টায় ২০৩ জনের মৃত্যুতে প্রাণহানির সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। পাকিস্তানে মোট মৃতের সংখ্যা পাঁচ হাজার ২৬৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here