মহেশপুরে দালালের খপ্পরে পড়ে এক যুবক সর্বশান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১

মহেশপুরে দালালের খপ্পরে পড়ে এক যুবক সর্বশান্ত



ঝিনাইদহ প্রতিনিধিঃ

মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের কারিউল ইসলাম(৩০)নামে এক যুবক দালালের খপ্পরে পড়ে এখন সর্বশান্ত। বর্তমানে তিনি পরিবার নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।


ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ভবনগর গ্রামের মহিন বিশ্বাসের ছেলে কারিউল ইসলামকে কাতারে ভাল বেতনে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে মানবপাচারকারী চক্রের সদস্য কেশবপুর গ্রামের মৃত আঃ ওয়াহেদ মিয়ার ছেলে আবু সুফিয়ান(৪৫), হানিফপুর গ্রামের খোদা বক্রের ছেলে সাইদুর রহমান(৩৬)ও গুড়দহ গ্রামের মৃত তক্কেল মন্ডলের ছেলে রবগুল(৪৫) ভুক্তভোগী কারিউলের কাছ থেকে ১৫/৪/১৬ ইং তারিখে ৪ লক্ষ টাকা গ্রহন করে। বিগত ৫ বছর যাবৎ তাকে বিদেশ না পাঠিয়ে বছরের পর বছর ঘুরাচ্ছে। কারিউল দালালদের সাথে যোগাযোগ করলে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

কারিউল ইসলাম বলেন, উক্ত দালালরা মানবপাচারকারী চক্রের সদস্য। তারা আমাকে ভালো বেতনে কাতারে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে চুক্তি মোতাবেক আমার কাছ থেকে ৪লক্ষ টাকা হাতিয়ে নেয়। আমি আত্মীয়-স্বজন ও বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ করে টাকা জোগাড় করে দিয়েছি। এখন খেয়ে না খেয়ে ঋণের টাকা পরিশোধ করছি। সালিশে ২মাস সময় নিলেও তারা কথা রাখেনি। এলাকাবাসী জানিয়েছে, উক্ত দালাল চক্র এলাকায় দীর্ঘদিন যাবৎ মানবপাচার কার্যক্রমের সাথে সম্পৃক্ত। ভুক্তভোগী কারিউল ইসলাম দত্তনগর ফাঁড়ীতে অভিযোগ দিলে ফাঁড়ির তৎকালীন আইসি মাসুদ বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করলেও তারা মানেনি। তিনি সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।



Post Top Ad

Responsive Ads Here