ফরিদপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২৬, ২০২১

ফরিদপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শুরু



সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছে ফরিদপুর জেলা প্রশাসন।  সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রমের শুরু হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানাগেছে।


করোনা কালীন এই সময়ে প্রথম দিনে জেলার পাচঁশত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। ইতিপূর্বে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার উদ্ভাবিত ‘মানবিক সহায়তা কার্ডের’ মাধ্যমে বিগত বছরের ন্যায় এ বছরও এ সহায়তা প্রদান করা হচ্ছে। 


ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে চত্বরে সোমবার বেলা ১১ টায় সহায়তা প্রদান শুরু হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চাল, আলু, ডাল, লবন প্রদান করা হয়। প্রথমদিন প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও লবন প্রদান করা হয়। 


এসময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ বায়েজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার গত বছর করোনা সময়ে ‘মানবিক সহায়তা কার্ড’ উদ্ভাবন করেন। করোনা ভাইরাস বৈশ্বিক দুর্যোগকালীন ফরিদপুর জেলার প্রকৃত দুঃস্থ মানুষের মাঝে যথাযথ ও দ্রæততম সময়ে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে এ কার্ডের সূচনা করা হয়; যা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং বিগত বছর থেকে সারা দেশে এই মডেল অনুসৃত হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here