সময় সংবাদ ডেস্কঃ
রাজধানীর দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে মডার্নার ২০ ডোজ টিকা জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ একজনকে হাতেনাতে আটক করেছে।
বুধবার (১৮ আগস্ট) দিনগত রাতে পুলিশের অভিযানে এই টিকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক হওয়া ওই যুবকের নাম বিজয় কৃষ্ণ তালুকদার। তিনি ওই ফার্মেসির মালিক।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক দম্পতিকে করোনা টিকা দেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া ফার্মেসিটি থেকে আরও অনেককে টিকা দেওয়া হয়েছে বলে তথ্য মিলেছ
ফার্মেসি মালিক বিজয় ৫০০ টাকার বিনিময়ে এক ডোজ টিকা দিচ্ছিলেন বলেও জানা গেছে।
দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ফার্মেসি মালিক কীভাবে মডার্নার এসব টিকা পেলেন, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসবে।

