জাপান থেকে আসছে আরো পৌনে ৮ লাখ টিকা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ২০, ২০২১

জাপান থেকে আসছে আরো পৌনে ৮ লাখ টিকা



সময়/আন্ত/রাজ:

কোভ্যাক্সের আওতায় জাপান থেকে চতুর্থ চালানে আরো ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা দেশে আসছে। টিকা বহকারী একটি ফ্লাইট শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।


শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।


বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার চতুর্থ চালান ঢাকায় আসবে। জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির স্থানীয় সময় শুক্রবার রাতে একটি ফ্লাইট টিকার এই চালান নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে।


কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছায়।

Post Top Ad

Responsive Ads Here