জেলা প্রতিনিধি্ঃ
ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার সকালে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরেকজন আহত হয়েছিলেন। দুপুরে আহত ব্যক্তিরও মৃত্যু হয়েছে। তারা দুই বন্ধু হাওর ভ্রমণের উদ্দেশ্যে কিশোরগঞ্জ যাচ্ছিলেন।
নিহত আব্দুস সোবহান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দক্ষিণ ভবানীপুরের চাঁন মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, সকালে নান্দাইলের চামটা বাজারে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুকে চাপা দেয় একটি বেপরোয়া গতির ট্রাক। ওই ঘটনায় শফিকুর রহমান নামে একজন ঘটনাস্থলেই নিহত হন।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান বলেন, সকালে একজনের লাশ উদ্ধার করেছি। দ্বিতীয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল ফায়ার সার্ভিস। সেখান থেকে তারও মৃত্যুর খবর পেয়েছি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

