কারাগারে কয়েদির মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১

কারাগারে কয়েদির মৃত্যু


 


জেলা প্রতিনিধিঃ



ফেনী জেলা কারাগারে মফিজুর রহমান নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।  


বুধবার ভোরে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর পরই তার মৃত্যু হয়।  


নিহত মফিজুর রহমান (৬১) জেলার সোনাগাজী উপজেলার চরখোঁয়াজ এলাকার আমিনুল হকের ছেলে। তিনি অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।



জেল সুপার আনোয়ারুল করিম জানান, মফিজুর রহমান অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। আগে থেকেই তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ-সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।


বুধবার ভোরে হঠাৎ তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here