ফরিদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১

ফরিদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার, ফরিদপুর :   
দেশের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ফরিদপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী। 


ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ নুরুল্লাহ, সাংবাদিক সঞ্জিব দাস, মৎসজীবিদের পক্ষে মোঃ কামাল খান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ইলিশ বিক্রেতা প্রমূখ।


সেমিনারে জেলার মৎসজীবি, ইলিশ বিক্রেতা, সুধী সমাজ, সাংবাদিক, জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।   


এর আগে সিনিয়র জেলা মৎস কর্মককর্তা বিজন কুমার নন্দী স্বাগত বক্তব্য রাখেন। পরে ইলিশের উপর পাওয়ার প্রেজেন্ট উপাস্থাপন করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর খানঁ।  


এসময় বক্তরা, মা ইলিশ রক্ষায় আরো বেশি বেশি সচেতন ও ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্র বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
 

Post Top Ad

Responsive Ads Here