বাসের ধাক্কায় রংপুর সদর থানার এএসআই নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৬, ২০২১

বাসের ধাক্কায় রংপুর সদর থানার এএসআই নিহত


 



জেলা প্রতিনিধিঃ



 রংপুরে  হাজির হাটে রংপুর দিনাজপুর মহাসড়কে মঙ্গলবার  রাত ৯ টায়  সড়ক দুর্ঘটনার শিকার হন রংপুর সদর থানার এএসআই আরিফুজ্জামান আরিফ।

দুর্ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী ও ছেলে।


মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসকের কাছে যেতে এএসআই আরিফুজ্জামান স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরে যাচ্ছিলেন। এসময় হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনের রাস্তায় একটি গর্তে পানি দেখে দাঁড়ান তিনি।ওই সময় একটা ট্রাক ও রুপা এন্টারপ্রাইজ নামে একটি বাস মুখোমুখি হলে বাসের চালক ব্রেক করেন। এতে বাসের পেছনের অংশ ঘুরে গিয়ে আরিফের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ও ছেলে গাড়ির নিচে পড়ে। তার স্ত্রী ছিটকে পড়েন সড়ক উপর।


দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।


বিষয়টি নিশ্চিত করে রংপুুুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, রুপা এন্টারপ্রাইজ নামে বাসটি জব্দ করেছে হাজিরহাট থানা পুলিশ। তবে চালক দুর্ঘটনার পর পলিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here