পিছিয়ে গেলো সিনহা মামলার রায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৫, ২০২১

পিছিয়ে গেলো সিনহা মামলার রায়


 

সময় সংবাদ ডেস্কঃ



একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় পিছিয়ে আগামী ২১ অক্টোবর দিন ধার্য রয়েছে।


বিচারপতি সিনহা ছাড়াও অপর আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীম, ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও সাবেক ক্রেডিট প্রধান গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় ও সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুত্ফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা, রণজিত্ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।


সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রায় ঘোষণার জন্য আজ ৫ অক্টোবর ধার্য করে দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম। বিচারপতি সিনহাসহ চার আসামি পলাতক রয়েছেন।



২০১৯ সালের ১০ জুলাই দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে বিচারপতি সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলা করেন। গত বছরের ১৩ আগস্ট সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ জজ আদালত।

Post Top Ad

Responsive Ads Here