২৪ ঘণ্টায় ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ১০, ২০২২

২৪ ঘণ্টায় ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি




নিজস্ব প্রতিবেদকঃ



গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীতে রয়েছেন ২ জন। সরকারি হিসাবে, জানুয়ারির ১০ দিনে ৭৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।


আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।



গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ১ জন নতুন করে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪২ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ২৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৬ জন।



চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৭৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩২ জন।

Post Top Ad

Responsive Ads Here