জাতীয় পার্টি কোনো প্রর্থী দেয়নি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ১১, ২০২২

জাতীয় পার্টি কোনো প্রর্থী দেয়নি




জেলা প্রতিনিধিঃ


 ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি কোনো প্রার্থী দেয়নি। এই নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সব নেতাকর্মী-স্থানীয় প্রতিনিধিদের কোনো প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন প্রদান না করার জন্য জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি অনুরোধ জানিয়েছেন।  


গতকাল এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  


জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোনো নেতা-কর্মী এই নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন, অবিলম্বে তাদের নিষ্ক্রিয় হওয়ার অনুরোধ জানানো হয়। নইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here