চলতি মাসেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারি ১৬, ২০২২

চলতি মাসেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান | সময় সংবাদ

 

চলতি মাসেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
চলতি মাসেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান



নিজস্ব প্রতিবেদক:




শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকালের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তবে করোনা পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে, যেনো শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে তারা শ্রেণিকক্ষে কার্যক্রম চালাতে পারে


বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে তিনটি উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবারে তিনি এসব কথা বলে


ডা. দীপু মনি আরো বলেন, উচ্চ শিক্ষার জন্য সবার দ্বার উন্মুক্ত হয়েছে।



এভাবে মেধা তালিকাসহ যে হারে এইচএসসি পরীক্ষার্থীরা পাস করেছে, তাতে তাদের কোথাও ভর্তি সঙ্কট হবে না। তাছাড়া সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিয়ে মেধার ভিত্তিতে সব শিক্ষার্থীকে ভর্তির সুবিধা নিশ্চিত করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু করতে আমরা সক্ষম হই।


এর আগে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার ২৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান



এসময় শপথ নেওয়া চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী।




Post Top Ad

Responsive Ads Here