প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২২

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত | সময় সংবাদ

 



প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত



নিজস্ব প্রতিবেদক:


অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে দেরি হয়ে গেছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‌‘প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। আমরা প্রস্তুতি নিচ্ছি। ডিজিটাল ও গতানুগতিক পদ্ধতিতে এবার শিক্ষকদের বদলি প্রক্রিয়া মার্চের মধ্যে শুরু করব। ’ 


আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।



এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।  


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।


উল্লেখ্য, অনলাইন বদলি নীতিমালা তৈরি করে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করতে দুই বছর আগে শিক্ষক বদলি বন্ধ রাখা হয়। ২০২০ সালের শুরুতে অনলাইনে শিক্ষক বদলি শুরু করার কথা থাকলেও তা হয়নি।



Post Top Ad

Responsive Ads Here