
নোয়াখালীতে বিদেশী মদ নিয়ে ধরা খেল দুই মাদক কারবারি | সময় সংবাদ
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লার সদর দক্ষিণ থানার ভাটপাড়া গ্রামের চতল কবরস্থানের উত্তর পাশের একরামূল হকের ছেলে মো. আরিফ (৪০) ও আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিল (২০)।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালে গোপন সংবাদের উপজেলার ছাতারপাইয়া ইউপির কালাম মিয়ার ব্রিকফিল্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামালা আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
