DESK NEWS:-
রোহিঙ্গা সমস্যার সমাধানে সম্ভাব্য উপায় খুঁজছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান নিরাপত্ত পরিষদের সফররত প্রতিনিধি দল। এসময় তারা জানান, মিয়ানমার সরকারের সাথে আলোচনার পর এ বিষয়ে গ্রহণযোগ্য একটি সমাধানে আসা যাবে। পাশাপাশি সমস্যা থেকে উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকার রাখার আহবান জানান তারা। রোহিঙ্গাদের নিয়ে চলমান সংকটের জন্য মিয়ানমারই দায়ী বলেও জানায় প্রতিনিধি দল।
এর আগে, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। ক্যাম্প ঘুরে দেখার সময় রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বর্ণনা শোনেন তারা। এছাড়া সকাল সাড়ে ৯টায় বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার কোনারপাড়া জিরো পয়েন্ট পরিদর্শন করেন নিরাপত্তা পরিষদের ১৫ জনসহ ২৪ সদস্যের দলটি।
এসময় তারা শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলেন। শনিবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলকে রোহিঙ্গা পরিস্থিতির সার্বিক অবস্থা সম্পর্কে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।