বোয়ালমারীতে বখাটেদের হামলায় আহত-৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ৩০, ২০১৮

বোয়ালমারীতে বখাটেদের হামলায় আহত-৪

বোয়ালমারী সংবাদদাতা:-  বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের পাচময়না গ্রামে এক মাদ্রসার ছাত্রীকে উত্ত্যক্তর প্রতিবাদ করায় বখাটে কলেজ ছাত্র শাকিব মোল্যা (১৮) ও তার লোকজনের হামলায় ওই ছাত্রীর আপন ৩ চাচাসহ ৪জন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় পাচময়না গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত ওই ছাত্রীর চাচা মো. সাইফুল ইসলাম (৩০), তুহিন মোল্যা (৩২), লাল মিয়াকে (৪০) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়। এব্যাপারে সাইফুল ইসলাম বলেন, তার ভাতিজি হাটখোলারচর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় ১০ শ্রেণীর ছাত্রী। আমার ভাতিজিকে মাদ্রসায় যাওয়া আসার পথে পাচময়না গ্রামের ওসমান মোল্যার বখাটে ছেলে শাকিব মোল্যা (১৮) গত এক বছর ধরে বিয়ে প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসছে। আমরা বিভিন্ন সময় শাকিবকে এ সব থেকে বিরত থাকার জন্য অনুরোধ করি। এক পর্যায় সে আমাদের কথায় কর্ণপাত না করায় শনিবার বিকেলে তার অভিভাবককে বিষয়টি অবহিত করি। এতে সে ক্ষিপ্ত হয়ে তার সাথে আরো ২০/২৫জন লোক দেশীয় অস্ত্রসজ্জীত হয়ে ওইদিন সন্ধ্যায় আমাদের বাড়িতে এসে হামলা করে ও আমাদের মারধর করে। এ ব্যাপারে শাকিবের বড় ভাই হুমায়ন মোল্যা মোবাইলে বলেন, ওই ছাত্রীর সাথে কি হয়েছে আগে পরে এ সব কোন কিছু জানতাম না। তিনি তাদের ওপর পাল্টা হামলার অভিযোগ করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, মারধরের কথা শুনেছি রোববার বিকেল পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি বলে ।

Post Top Ad

Responsive Ads Here