গোবিন্দগঞ্জে মহান মে দিবস পালিত ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ০৩, ২০১৮

গোবিন্দগঞ্জে মহান মে দিবস পালিত !

মোস্তাফিজুর রহমান গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে শ্রমিকদের হাতে- হাত, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অতিতে শ্রমিকরা রাস্তায় প্রেট্রোল বোমা নিক্ষেপকারী,নাশকতাকারী আগুন সন্ত্রাসীদের রুখে দিয়ে গাড়ী চালিয়ে,মিল কারখানা চালিয়ে উন্নয়নের চাকা সচল রেখেছেন। তিনি এজন্য সর্বস্তরের শ্রমিকদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন,আমি অতিতেও যে ভাবে গোবিন্দগঞ্জের সুখে দুঃখে পাঁশে ছিলাম,আগামীতে থাকবো।
তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৬টি সংগঠনের সমন্বয়ে শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার দুপুরে আয়োজিত মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি,যুগ্ন সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,গোবিন্দগঞ্জ সিএনজি টেম্পু শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ওয়াহেদুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক কাউন্সিলর মোখলেছুর রহমান ও কার্যকরি সভাপতি জাহিদুল ইসলাম প্রধান তুহিনের সঞ্চালনায় মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারা বেগম রুপা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান শাহীন, জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি গোলজার রহমান,কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু,সাধারন সম্পাদক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,কাউন্সিলর শাহীন আকন্দ,জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাসেন আলী, সাবেক সাধারন সম্পাদক পীরজাদা আশরাফুজ্জামান লেবু, গাইবান্ধা জেলা ট্রাক-কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক স্বাধীন কুমার, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাহারুল ইসলাম,শ্রমিক নেতা রবিউল ইসলামসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here