চরভদ্রাসনে আ’লীগের মতবিনিময় ও জনসভা সম্পন্ন ।।সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৭, ২০১৮

চরভদ্রাসনে আ’লীগের মতবিনিময় ও জনসভা সম্পন্ন ।।সময় সংবাদ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের শিকদার ডাঙ্গী গ্রামে ছাত্রলীগ সভাপতি মোঃ বেলায়েত হোসেন রুবেলের বসতবাড়ীর মুক্তাঙ্গনে গত রবিবার বিকাল ৫টায় আ’লীগের এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
এ মতবিনিময় সভাটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়ে জনসভার রূপ নেয় বলেও জানা যায়। সভার সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজাদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। মহিলা সংরক্ষিত আসন-৩২৫ এর জাতীয় সংসদ সদস্য স্থপতি বেগম নিলুফার জাফর উল্লাহ বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহামেনর সার্বিক পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, স্থানীয় আ’লীগের যুগ্ন সাদারন সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্রলীগ সভাপতি মোঃ বেলায়েত হোসেন রুবেল ও ইউনিয়ন আ’লীগ নেতা মোঃ মোসলেম উদ্দিন খান প্রমূখ। বক্তারা দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্মিত করতে আসন্ন জাতীয সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনসমাবেশে যুক্তি তুলে ধরেন।

Post Top Ad

Responsive Ads Here