চরভদ্রাসনে দরিদ্র পিতামাতার মুখে হাসি ফুটিয়েছে ‘সুরাইয়া ইসলাম’ ।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ০৭, ২০১৮

চরভদ্রাসনে দরিদ্র পিতামাতার মুখে হাসি ফুটিয়েছে ‘সুরাইয়া ইসলাম’ ।।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় সুরাইয়া ইসলাম মানিবক বিভাগ থেকে এ প্লাস পেয়েছে। তার পিতা মোঃ ইছাহাক খান উপজেলা সদর বাজারের একজন ছোট্ট মুদি ব্যবসায়ী। তার মাতা আনোয়ারা বেগম একজন মানষিক প্রতিবন্ধী। পরিবারের চার বোনের মধ্যে সুরাইয়া ইসলাম সেজ কন্যা। সে ভবিষ্যতে একজন ক্যাডার অফিসার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
সোমবার সুরাইয়া ইসলাম জানায়, ছোট্টকাল থেকে দারিদ্রতার সাথে পাল্লা দিয়ে সে লেখাপড়া চালিয়ে এসেছে। তার স্কুল জীবনে কোনোদিন প্রাইভেট পড়া বা ভালো কোনো সহায়িকা গাইড বই কেনার সুযোগ হয়নি। শুধু নিজের একক চেষ্টায় ঘরে বসে অধ্যায়ন করার ফলেই তার এ সাফল্য এসেছে। অভাবের তাড়নায় মাত্র ৫ টাকার একটি ক্রিম রুল খেয়ে গণিত পরীক্ষা চলাকালিন সময়ে চরম দুর্বলতার কারেন কিছুক্ষণ জ্ঞান হারিয়েছিল বলেও সে অশ্রু সিক্ত নয়নে এ প্রতিবেদককে জানায়”।

Post Top Ad

Responsive Ads Here