আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত

আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত
আমতলীতে ওরশ থেকে ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত

 


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে ওরশ মাহফিল থেকে ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় জুনায়েদ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


সোমবার (সকাল সাড়ে ১০টা) উপজেলার টেপুড়া বাজার সড়কের একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামের আবু সায়েদের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, আমতলীর হলদিয়া এলাকায় গাজী কালুর দরগায় রোববার রাতে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। রাতভর চলা এ মাহফিল শেষে সোমবার সকালে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল জুনায়েদ। পথে টেপুড়া বাজার সড়কের মোড় ঘুরতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।


এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি। মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।


খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এ বিষয়ে আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here