![]() |
| জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি রফিক ও সম্পাদক রেজা |
নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টিভি ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।
সোমবার দুপুরে জয়পুরহাট শহরের পৃথিবী কমপ্লেক্স সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের সম্মতিক্রমে ৩৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিপুল কুমার সরকার (মাই টিভি), মতলুব হোসেন (দৈনিক বাংলাদেশের খবর, দি ট্রাইব্যুনাল), শাহাবুদ্দিন আহমেদ (দৈনিক সোনার দেশ) ও কবির হোসেন (দৈনিক ভোরের কাগজ)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম খান (গ্লোবাল টিভি), আবু রায়হান (দৈনিক ভোরের আওয়াজ) ও সাগর কুমার (দৈনিক খবরের কাগজ)।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রাব্বু হোসেন চঞ্চল (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক অশোক সরকার গৌড় (দৈনিক খবরপত্র, চাঁদনী বাজার), সাংস্কৃতিক সম্পাদক আয়শা সিদ্দিকা আশা (বাংলা টিভি), লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান রাজু (আনন্দ টিভি), সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন (দৈনিক জনবানী), আইনবিষয়ক সম্পাদক নুর-ই-আলম (দৈনিক বিজনেস ফাইল), ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক (জিটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা (এশিয়ান টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নেওয়াজ মোরশেদ নোমান (গ্রিন টিভি) এবং ধর্মবিষয়ক সম্পাদক ইমরান হোসাইন (দৈনিক তুলশীগঙ্গা)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন বকুল (মোহনা টিভি), আল কারিয়া চৌধুরী (চ্যানেল ওয়ান), জুয়েল শেখ (দৈনিক বাংলাদেশ সমাচার), শফিকুল আলম চৌধুরী (দৈনিক জবাবদিহি) ও রাব্বিউল হাসান রমি (দৈনিক বাংলা)।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ (দৈনিক নিরপেক্ষ), মাহফুজুর রহমান রিভু (দৈনিক দেশ সেবা), রাসেল আহমেদ (এশিয়া পোস্ট), জাকির হাসান সোহাগ (দৈনিক পর্যবেক্ষণ), বাবুল হোসেন (দৈনিক দেশ মা), সাজ্জাদুল ইসলাম সাজু (দৈনিক ভোরের কথা), ফারুক হোসেন (দৈনিক বর্তমান কথা), আব্দুল হাই (বাংলা এডিশন), আজিজুল হাকিম রনি (দৈনিক ভোরের পাতা), মনোয়ার হোসেন (এনটিভি অনলাইন) ও হাসিবুল ইসলাম সানজিদ (দৈনিক এদিন)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন, তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখা এবং দেশ ও সমাজের উন্নয়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এতে জেলার সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।

