জেলা প্রতিনিধিঃনরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ একটি তেলবাহী লড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাজা উদ্ধার করেছেন । এঘটনায় আটককৃতরা হলো, নারায়নগঞ্জ এর সিদ্দিরগঞ্জ থানার এছর এলাকার আমজাদ খানের ছেলে রিগান আহমেদ (২১), একই এলাকার বাবুল মিয়ার ছেলে সজিব মিয়া (২৩) ও ব্রাহ্মনবাড়িয়ার আখাউরা থানার বাউতলা এলাকার মাদক ব্যবসায়ী হান্দু মিয়ার স্ত্রী মোসাঃ নেহেরা (৩৫)।নরসিংদী গোয়েন্দা পুলিশের দেয়া এক সংবাদ বার্তায় জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব নামক স্থানে একটি তেল বহনকারী ট্যাংকার ট্রাক তল্লাশী করে ট্যাংকার এর ভিতরে বিশেষ কৌশলে রাখা ৭ টি প্লাস্টিকের বস্তায় রাখা ৮২০ পিস ফেনসিডিল ও ২৬ কেজী গাজা পাওয়া যায়।এসময় ট্রাকের চালক ও হেলপার কে আটক করা হয়। পরে তাদের মোবাইলে ফোন দেয়ার সূত্র ধরে ব্রাহ্মণবাড়িয়ার মাদক ব্যাবসায়ী হান্দু মিয়া ও তার স্ত্রী কে গ্রেফতার করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালানো হয়। এসময় হান্দু মিয়া কে না পাওয়া গেলেও তার স্ত্রী ও মাদক ব্যবসার সহযোগী নেহেরা কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ব্রাহ্মণবাড়িয়ার হান্দু মিয়া এ অভিনব উপায়ে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবারহ করতো। তেলের ট্যাংকার কেউ তল্লাশী করতোনা বলে তারা নির্বিঘ্নে মাদকের ব্যবসা করে আসছিল।এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার বাদী হয়ে মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
শনিবার, মে ১৯, ২০১৮
Home
অপরাধ
আটক
জেলা সংবাদ
নরসিংদী
বাংলাদেশ.
মাদক
নরসিংদীতে ৮২০ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজা উদ্ধার
নরসিংদীতে ৮২০ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজা উদ্ধার
Tags
# অপরাধ
# আটক
# জেলা সংবাদ
# নরসিংদী
# বাংলাদেশ.
# মাদক
About সময় সংবাদ
মাদক
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

