গোপালপুরের ঝাওয়াইল বেইলি ব্রিজটি এখন এক মরণ ফাঁদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১৯, ২০১৮

গোপালপুরের ঝাওয়াইল বেইলি ব্রিজটি এখন এক মরণ ফাঁদ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাংগাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল-গোপালপুর প্রধান সড়কের ঝাওয়াইল বেইলি ব্রিজটি এখন মানুষ মারার ফাঁদে পরিণত হয়েছে। এই বেইলি ব্রিজের যান চলাচল সম্পূর্ণ ঝুঁকির মুখে পড়েছে। ‘সাবধান ঝুঁকি পূর্ণ সেতু, ভারী যানবাহন চলাচল নিষেধ’- এমন লেখার একটি সাইনবোর্ড ঝুলিয়েই যেন দায় এড়াতে চাচ্ছে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ।
জানা যায়, প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজের উপর দিয়ে চলাচল করছেন। ঝুঁকি পূর্ণ ব্রিজটির ৫০০ মিটার দূরে দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মান করা হচ্ছে ঐতিহাসিক পৃথিবীর অদ্বিতীয় সর্ববৃহৎ ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ কমপ্লেক্স। ব্যস্ত এই সড়কে প্রতিদিন ২০১ গম্বুজ মসজিদ দেখতে আসা দর্শনার্থীদের বাস, মিনিবাস, প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল, অটো রিক্সা ভ্যান সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করা বিপজ্জনক হয়ে পড়েছে। যানবাহনের পাশাপাশি পথচারীদেরও থাকতে হয় সব সময় আতংকের মধ্যে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছে জানা যায়, দীর্ঘ দিন ধরেই ব্রিজটির পাটাতনের নানান জায়গায় মরিচা ধরে ভেঙ্গে গেছে। ভাঙ্গা স্থানে প্রায়ই ভ্যান, রিকসা, অটোর চাকা আঁটকে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়। যে কোন মূহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ সময় এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্রিজটি সংস্কারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Post Top Ad

Responsive Ads Here