বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে টাঙ্গাইলের প্যানেল পরিচিতি ও মত বিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০৮, ২০১৮

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে টাঙ্গাইলের প্যানেল পরিচিতি ও মত বিনিময় সভা

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের প্যানেল পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই মে মঙ্গলবার জেলা এডভোকেট বার ভবন মিলনায়তনে পরিচিতি ও মত বিনিয়ম সভায় জেলা এডভোকেট বার সমিতির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও জেলা বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শামস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট আবদুল বাসেত মজুমদার, এডভোকে মোঃ ইউসুফ হোসেন, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, এডভোকেট এইচ এ এম জহিরুল ইসলাম খান, এডভোকেট শ, ম রেজাউল করিম, এডভোকেট পরিমল চন্দ্র গুহ, এডভোকেট মোঃ মোখলেছুর রহমান বাদল, এডভোকেট মোঃ কবির উদ্দিন ভূইঞা, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পি পি এডভোকেট আলমগীর খান মেনন, সহ-সভাপতি এডভোকেট কে এম আব্দুস সালাম, জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সম্মিলিত আইনজীবী পরিষদের আহবায়ক আব্দুল গফুর, সাবেক সভাপতি এডভোকেট নরুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট ফায়েকুজ্জামান নাজিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বার সমিতির আইনজীবীগণ।

Post Top Ad

Responsive Ads Here