চরভদ্রাসনে হাসপাতালের সমস্যা সমাধান হবে --নিক্সন চৌধুরী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ০৩, ২০১৮

চরভদ্রাসনে হাসপাতালের সমস্যা সমাধান হবে --নিক্সন চৌধুরী


নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টারঃ 
 চরভদ্রাসনের একমাত্র সরকারি হাসপাতালের সকল সমস্যা সমাধান হবে বললেন মাননীয় সাংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন চৌদুরী।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এক মতবিনিময় ও সমন্বয় সভায় এমনটাই বলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ।
তিনি বলেন,"আমার অনেক দেরী হয়ে গেছে আমার আরো আগে এখানে আসা উচিত ছিল।গত চার বছরে যা হয়নি আগামী এক বছরে তা হবে,আমি করব ইনশআল্লাহ। আপনারা সাথে থাকবেন।হাসপাতালে আর্সেনিক ও আয়রন মুক্ত টিউবয়েল খুব দ্রুত হবে। এবং হাসপাতালের পানি,বিদ্যুৎ ও ফাটলধরা বিল্ডিংয়ের কাজের জন্য বাজেট হয়েছে খুব দ্রুত কাজ হবে।এবং হাসপাতালে ডাক্তার ও সেবা যেন সবর্ক্ষন থাকে সেই ব্যাবস্থা করা হবে"।

এসময় আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন আব্দুর রশীদ,পরিবার পরিকল্পনা অফিসার মশিউর রহমান।আরো বক্তব্য রাখেন স্থানীয় নেতা আনোয়ার আলি মোল্যা,উপজেলা ভাইস চেয়ারম্যান কাউছার হোসেন,সবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগ সভাপতি সেক মোরাদ,মনির হোসেন,শাজাহান মোল্যা,বারেক মোল্যা ও প্রমূখ।
 
 উল্লেখ্য গত বেশ কয়েক বছর যাবৎ ডাক্তারহীনতা,সেবাহীনতায় ও পরিবেশগত অবস্থার কারনে সাধারন কোন রোগী হাসপাতালে সেবা পায়নি।হাসপাতালের বিদ্যুৎ, পানি,  খাবার
ও বিভিন্ন কারনে জনগন ক্ষুদ্ধ হয়ে গত কয়েকদিন আগে মানব বন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করে।


Post Top Ad

Responsive Ads Here