মোঃ সালাহউদ্দিন জেলা প্রতিনিধিঃ
নরসিংদী-২(পলাশ) আসনে আগামী সংসদ নির্বাচনে কে পাচ্ছেন মহাজোট সরকারের মনোনয়ন? জাসদের জায়েদুল কবীর নাকি এম পি পরিবারের ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ? এই কথা কাটাকাটিকে কেন্দ্র করে পলাশের পারুলিয়া মোড়ে যুবলীগের দুই-গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গজারিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন মারাত্মকভাবে আহত হয়েছে।
ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সন্ধায় পলাশের পারুলিয়া মোড়ে পলাশ থানা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গজারিয়া ইউপি সদস্য আরিফুল হাসান এর বাবা আব্দুল বাছেদ বাচ্চু প্রকাশ্যে জানান জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ভাষনে উঠে এসছে পলাশে জায়েদুল কবীর মনোনয়ন পাবেন।
স্থানীয় সূত্রে জানাযায়, এই আসনে দিলীপ ডাক্তার মনোনয়ন পাবেন। এই কথা কাটাকাটিকে কেন্দ্র করে প্রথমে তাদের দুজনের মধ্যে মারাত্মক সংঘর্ষ বেধে যায়। পরে নিজ নিজ বাহিনীকে মোবাইলে খবর দেওয়া হলে সংঘর্ষ মারাত্মক আকার ধারন করে। এই ঘটনায় গজারিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি এস এম আলমগীর মারত্মকভাবে আহত হয়ে এখন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
এই বিষয়ে পলাশ থানা পুলিশ জানান, পারুলিয়া মোড়ে এরকম একটি ঘটনার কথা আমরা শুনেছি এবং পুলিশ পাঠোনো হয়েছে তবে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

