মির্জাপুরে পাওনা টাকা চাইতে গিয়ে খুন ; ঘাতক পলাতক ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৭, ২০১৮

মির্জাপুরে পাওনা টাকা চাইতে গিয়ে খুন ; ঘাতক পলাতক ।।SHOMOY SANGBAD

মোঃ মাজহারুল ইসলাম শিপলু,মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিক্রির পাওনা টাকা চাইতে গিযে খুন এক পর্যায়ে জীবন হারাতে হল উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া গ্রামের আশরাফ মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে। গতকাল ইফতারের আগ মুহূর্তে নিহতের নিজ বাড়ির পাশেই এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
নিহত আশরাফ মোল্লার স্ত্রী মর্জিনার করা মির্জাপুর থানায় অভিযোগের এজাহার সূত্রে জানা গেছে, ঘাতক মোঃ ছবুর মিয়ার কাছে তার স্বামী জমি বিক্রয়ের ২৪ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু ঘাতক বিগত ২ বৎসর যাবৎ ওই টাকা দেই দিচ্ছি করতে থাকে। সর্বশেষ গতকাল সন্ধ্যায় পাওনা টাকা দেওয়ার কথা বলে আশরাফ মোল্লাকে বাড়ির বাইরে নিয়ে যায়। তারপরই তার উপর হামলা করে ঘাতক ছবুর ও তার সঙ্গীরা। হামলার এক পর্যায়ে নিহতের অন্ডকোষ চেপে ধরলে গোংরানীর শব্দে আশেপাশের লোকজন এগিয়ে আসে। সেসময় উপস্থিত সবাইকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চলে যায় ঘাতকরা। আহত অবস্থায় আশরাফ মোল্লাকে ভর্তি করা হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনার পর ক্ষিপ্ত এলাকাবাসী ঘাতক ছবুরকে না পেয়ে তার ছোট ভাই আওয়ালকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ স্থানীয় জনতা ও নিহতের স্বজনরা।
এ ব্যাপারে মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মূল ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Post Top Ad

Responsive Ads Here