মির্জাপুরে শ্বাসরোধে ছেলের হাতে “মা” খুন ।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ২৯, ২০১৮

মির্জাপুরে শ্বাসরোধে ছেলের হাতে “মা” খুন ।।SHOMOY SANGBAD

মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুরে জনম দুঃখী মাকে শ^াসরোধ করে খুন করেছে ঘাতক ছেলে। উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে মঙ্গলবার ভোর সকালে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সেলিনা খন্দকারের ছেলে প্লাবন (২৩) ভোরে তার মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঢাকা এক আত্মীয়ের বাসায় গিয়ে আশ্রয় নেয়। সেখানে সে তাদের (আত্মীয়) কাছে তার মাকে নিজ হাতে হত্যা করার বর্ননা দিলে তাঁরা তাকে আটক করে মির্জাপুর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে সেলিনা বেগমের মৃত দেহ উদ্ধার করে।

এলাকাবাসী ও প্রতিবশী কয়েকজন জানান, প্লাবন একসময় ভাল ছিল। চাকরীও করতো ঢাকায়। কিন্তু বিগত প্রায় ১ বছর যাবৎ সে কোন স্থায়ী কাজের সাথে যুক্ত ছিলনা। বরং আসক্ত হয়ে পড়েছিল নেশায়, চলাফেরা করতো এলাকার চিহ্নিত গাজা ও হেরাইনসেবীদের সাথে। এ কারনে এলাকায় সে একজন চিহ্নিত মাদকসেবী হিসেবেই পরিচিত ছিল। মাদক সেবনের টাকা না পাওয়ায় প্লাবন এই হত্যাকান্ডটি ঘটিয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারনা।

এ ঘটনার পর নিহত সেলিনা বেগমের ভাই খন্দকার সাইফুল ইসলাম জানান, এই ঘরে প্লাবন ছিল তার এক মাত্র সন্তান। এ ঘটনায় মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, ঘাতক প্লাবন বর্তমানে নিউমার্কেট থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাকে আনার প্রক্রিয়া চলছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Post Top Ad

Responsive Ads Here