জেলা প্রতিনিধিঃ
নরসিংদী সদর মডেল থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ২৯ মে মঙ্গলবার নরসিংদী সদর মডেল থানা এলাকায় মাদক বিরোধী ব্লক রেড দিয়ে ৭০ পিছ ইয়াবা সহ ১২ লিটার দেশীয় চোলাই মদ ও ৪০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন পুরুষ এবং ০২ জন মহিলা কে গ্রেফতার করা হয় ।
পুলিশ সূত্রে জানা যায় তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে ।