কালিহাতীতে ছেলের হাতে বাবা খুন ।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৭, ২০১৮

কালিহাতীতে ছেলের হাতে বাবা খুন ।। SHOMOY SANGBAD

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
বউ ফিরিয়ে এনে না দেয়ায় বাবা জব্বার আলীকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে পাষÐ ছেলে। গত শনিবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ রোববার সকালে হত্যাকারী ছেলে বিল্লাল হোসেন (২৮) কে আটক ও লাশ উদ্ধার করে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন বিল্লাল হোসেনের স্ত্রী কিছুদিন পূর্বেবাড়ি থেকে চলে যায়। বউকে ফিরিয়ে আনার জন্য বিল্লাল হোসেন তার বাবাকে চাপ প্রয়োগ করে। এতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। শনিবার দিবাগত রাতে জব্বার আলী প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে আসলে বিল্লাল হোসেন তাকে কুপিয়ে হত্যা করে। রোববার সকালে জব্বার আলীর লাশ ময়না তদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নেওয়া হয়। এসময় বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। এবিয়য়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ বলেন বিল্লাল হোসেনের অত্যাচারে তার বউ চলে গেছে। এরআগেও সে এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছে।

Post Top Ad

Responsive Ads Here