মেহের আমজাদ,মেহেরপুর
বাংলাদেশ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায়,মেহেরপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা এাকডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খলেক, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর-১আসনের এমপি’র সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো লিডারশিপ মিজানুর রহমান হিরনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক শাশ^ত নিপ্পন,উপ-দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বসিরা পলি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ। প্রতিনিধি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা বিভাগীয় প্রতিনিধি জয়া।

